ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গতকাল শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, সংশ্লিষ্ট চিকিত্সকরা মন্ত্রীকে দুই দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত কারণে হঠাত্ অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। গত বছর মার্চ মাসে হঠাত্ অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে জরুরিভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে কয়েক মাস চিকিত্সা নেওয়ার পর তিনি দেশে ফিরে আসেন।