আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক আজ রবিবার বেলা ১২টায় অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসভবনে এ বৈঠক ডাকা হয়েছে। বৈঠক শেষে সিটি নির্বাচন পরবর্তী সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি। তিনি সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
