হিলি চেকপোস্ট দিয়ে চীন থেকে ফিরেছেন বাংলাদেশি ছাত্র

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৬

চীন থেকে দেশে ফিরেছেন বাংলাদেশি এক ছাত্র। তিনি সেখানকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। গত শুক্রবার তিনি ভারত হয়ে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বাড়ি ফেরেন। তার বাড়ি দিনাজপুরের বিরামপুর পৌর শহরে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. রফিকুজ্জামান জানান, ঐ ছাত্র চীনের চেঙ্গগঞ্জ জেলার ইয়ননান ইউনির্ভাসিটিতে পড়ালেখা করতেন। চীনে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুছ সাঈদ জানান, মেডিক্যাল টিম তার স্বাস্থ্য পরীক্ষা করেছে। তার শরীরে কোনোরকম কিছু পাওয়া যায়নি। তিনি সুস্থ আছেন। তার পরেও তাকে তার বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।