ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী এলাকার শুভাঢ্যা খাল থেকে এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল শনিবার বিকালে অজ্ঞাত পরিচয় (২০) এক নারীর লাশ উদ্ধার করেছে। পরে সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে তারা।
তদান্তকারী কর্মকর্তা বছির উদ্দিন জানান, নিহত নারীর পরনে ছিল গোলাপি রঙের সেলোয়ার ও কামিজ। পুলিশের ধারণা—দুর্বৃত্তরা ঐ নারীকে ধর্ষণের পর হত্যা করেছে। লাশ গুম করতে হাত-পা বেঁধে বস্তায় ভরে খালে ফেলে দেওয়া হয়েছে। এ ব্যাপার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
