ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আলোচিত কাউন্সিলর প্রাথী ডেইজি সারোয়ার নির্বাচনে হেরে গেছেন। ওই ওয়ার্ডে ৬ হাজার ৩১ ভোট পেয়ে জিতেছেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু। ডেইজি পেয়েছেন ২ হাজার ৯১ ভোট। উল্লেখ্য, নির্বাচনে লাটিম মার্কা নিয়ে নির্বাচনি প্রচারনার কৌশল ও গানের কারণে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর থাকাকালীন ফগার মেশিন নিয়ে তার ডেঙ্গু প্রতিরোধের অভিযানও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
এদিকে ডেইজি সাত্রওয়ার গতকাল দুপুর ১ টার দিকে একটি ভোটকেন্দে শফিকুল সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন। মোহামদপুরে ডিএনসিসি বায়তুল ফালাহ মাদ্রাসা কেন্দে ৩১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ডেইজি সারওয়ার জানান, বেলা একটার দিকে বায়তুল ফালাহ মাদ্রাসা কেন্দে ভোটগ্রহণ দেখতে গেলে সেন্টুর লোকজন তাকে বাধা দেয়। এরপরেই সেন্টুর সমর্থকরা হামলা চালায়। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও তার পরিধেয় পোষাকও ছিঁড়ে যায়। এমনকি তার গায়ের চাদর কেড়ে নেয় হামলাকারীরা। তবে সেন্টু অভিযোগ অস্বীকার করে বলেন, ডেইজি সারওয়ারের সমর্থকরা বরং আমার কর্মীদের ধরে মারধর করে।
