প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের সাথে সংশ্লিষ্ঠদের পেশাদারিত্ব ও প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষ ও সুষ্ঠভাবে স্ব স্ব দায়িত্ব পালনে আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, ভোটের দিনে ভোটাররা ভোট দিয়ে যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেদিকে নিরাপত্তায় নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বিশিষভাবে সর্তক থাকতে হবে। তিনি সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, তারা যাতে নির্বাচনের দিন নিরাপদে ভোট দিতে পারে ও পরবর্তী কোন প্রকার সমস্যার সম্মুখীন না হয় সে ব্যাপারে বিশেষভাবে সর্তক থাকার নির্দেশ দেন।
তিনি গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ অ্যাডভোকেট মাহমুদ আল নুর তারেক স্মৃতি অডিটরিয়ামে বিভাগীয় মাঠ পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, ময়মনসিংহ একটি ঐতিহ্যবাহী জেলা হিসেবে রাজনৈতিক দলের নেতা কর্মীদের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বিরাজ করছে। সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনের দিনেও এখানে সুন্দর পরিবেশ বিরাজ করবে এবং সবাই সহযোগিতা করবে। সারা দেশে নির্বাচন নিয়ে উত্সবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। অনুঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার হাসান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ, ঘাটাইল ১৯ পদাতিক ডিভিশন প্রধান মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি এনডিসি পিএসসি, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি প্রমুখ। বিভাগীয় পর্যায়ের জেলা সমুহের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাগন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
