বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬,৮৯২ রান নিয়ে সবার ওপরে তামিম ইকবাল। সবচেয়ে বেশি ১১ সেঞ্চুরি আর সাকিবের সমান ৪৭ হাফ সেঞ্চুরির মালিকও এই ওপেনার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৪ রানের মালিকও তামিম ইকবাল। এবার ঘরোয়া ক্রিকেটেও ৩৩৪ রানে অপরাজিত থেকে রকিবুল ইসলামকে হটিয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক হলেন চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল।
বাংলাদেশ ক্রিকেট লিগে পূর্বাঞ্চলের হয়ে ৩৩৪ রানের এক অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। তার এই দুর্দান্ত ইনিংস খেলায় সতীর্থরা অভিনন্দন জানাতে একটুও কৃপণতা দেখায়নি। কেক কেটে তামিমের ৩৩৪* রানের ইনিংসকে উৎযাপন করা হয়েছে। কেকের ওপর ছিল বিসিবির লোগো আর তামিমের শট খেলার একটি ছবি। এরপর লেখা ছিল ‘আমরা তোমার অর্জন উদযাপন করছি’ ৩৩৪ নট আউট'।
এরআগে সাবেক অজি কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যান ৯৩০ সালে ৩৩৪ রানের একটি ইনিংস খেলেছিলেন। ৫৮ বছর পর পেশোয়ার টেস্টে ব্র্যাডম্যানের সেই ইনিংসকে সম্মান জানিয়ে ৩৩৪ রানে অপরাজিত ছিলেন মার্ক টেলর। এবার তামিমও নাম লেখালেন সেই দলে।
ইত্তেফাক/এসআই
