বিএনপি-জামায়াত ভোট কারচুপিতে দক্ষ, সবাই সজাগ থাকুন :ইনু

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:২৯

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াত, জিয়াউর রহমান ও খালেদা জিয়াই নির্বাচনে কারচুপির জনক। যেহেতু চক্রটি ভোট কারচুপিতে দক্ষ ও পারদর্শী তাই তাদের ভোট কারচুপি মোকাবিলা করতে সবাইকে সজাগ থাকতে হবে। কারচুপি অথবা নির্বাচন বানচালের চক্রান্ত থেকে নির্বাচনকে রক্ষা করতে মহাজোটের নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল শনিবার দুপুরে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাষি ক্লাবে নৌকার সমর্থনে সমাবেশে একথা বলেন। এ সময় জাসদ নেতা আব্দুল আলিম স্বপন, আফরোজা হক রিনা, অ্যাডভোকেট আলম জাকারিয়া টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।