শেখ মুজিবুর রহমান
বাংলা একাডেমি
প্রচ্ছদ ও গ্রন্থ-নকশা :তারিক সুজাত। মূল্য :৪০০ টাকা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ গ্রন্থমালার প্রথম বই।
‘আমার দেখা নয়াচীন’ স্মৃতিনির্ভর এ ভ্রমণকাহিনি শেখ মুজিবুর রহমান রচনা করেন ১৯৫৪ সালে কারাগারে রাজবন্দি থাকাকালে। পাকিস্তান প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি নয়াচীন সফর করেন। ১৯৫২ সালের ২ থেকে ১২ অক্টোবর চীনের পিকিংয়ে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। আর তাতে যোগদানের উদ্দেশ্যেই এই নয়াচীন সফর। শিল্পিত মন ও সূক্ষ্ম পর্যবেক্ষণে সদ্য বিপ্লবোত্তর গণচীনের শাসনব্যবস্থা ও জীবনচিত্র তুলে ধরেছেন প্রাঞ্জল ভাষায়। এ গ্রন্থে তাঁর সাম্রাজ্যবাদ-বিরোধী মনোভাব, অসাম্প্রদায়িক ভাবাদর্শ ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার গভীর পরিচয় মেলে। একজন তরুণ রাজনীতিকের মনন-পরিচয়, গভীর দেশপ্রেম এবং নিজ দেশকে গড়ে তোলার সংগ্রামী প্রত্যয় ফুটে উঠেছে রচনার পরতে পরতে। অপার সৌন্দর্যপ্রিয়তা, জীবন-সমাজ-সংস্কৃতির প্রতি মুগ্ধদৃষ্টি এবং সঞ্জীবন-তৃষ্ণা এ গ্রন্থের বৈশিষ্ট্য। এ ভ্রমণকাহিনি রচনার পটভূমি, বহু ঘাত-প্রতিঘাতে পাণ্ডুলিপি সংরক্ষণ, বর্তমান গ্রন্থ প্রকাশের ইতিবৃত্ত এবং দুর্লভ আলোকচিত্র গ্রন্থটিকে করেছে আকর্ষণীয়।
