তারকা বচন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২১:০০

অনেক সময় অনুরোধ বা সম্পর্কের খাতিরেও করতে হয়। তবে সব কাজে তুষ্ট নই। একজন অভিনয়শিল্পীর সবসময় ভালো চরিত্রের প্রতি ক্ষুধা থাকে। তাই আমি প্রতিনিয়ত নিজের অভিনীত চরিত্র নিয়ে ভাবি। নতুন চরিত্র দেখলেই মনে হয়, যদি ওই চরিত্রের মধ্যে বিরাজ করতে পারতাম! স্ক্রিপ্ট রাইটার চরিত্রের একটি রূপ দিয়ে যান। তার বাইরে কী আছে, তা নিয়েও ভাবি।

আমাদের মিডিয়ায় একজন যা করেন, অন্যরা তা অনুকরণ করেন। এ থেকে বেরিয়ে এসে মৌলিক কিছু করতে হবে। নাটকে নতুনত্ব আনতে হবে। দর্শক কোনোটা গ্রহণ করবেন, আবার কোনোটা করবেন না।

 

অনুরোধে নাটক করা প্রসঙ্গে

অভিনেতা ফজলুর রহমান বাবু