ছবি ও গল্প

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২১:০০

জাতির জনক বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এটি নির্মাণ করছেন জুয়েল মাহমুদ। চলচ্চিত্রে উঠে আসবে ১৯৪৭ থেকে ১৯৫২ সাল এবং বঙ্গবন্ধুর সেই সময়কার কথা। এই চলচ্চিত্রে বঙ্গবন্ধুর মায়ের ভূমিকায় অভিনয় করবেন গুণী অভিনেত্রী দিলারা জামান।

০০০০০০

সাইফ আলী খান, টাবু ও নবাগত আলিয়া ফার্নিচারওয়ালা অভিনীত ‘জওয়ানি জানেমান’ মুক্তির দিন বক্স অফিসে বাজেভাবে শুরু করলেও দ্বিতীয় দিন সংগ্রহ বেড়েছে।

গত শুক্রবার মুক্তি পায় বলিউড ছবি জওয়ানি জানেমান। প্রথমদিন সংগ্রহ করে ৩.২৪ কোটি রুপি। চলচ্চিত্র সমালোচকরা ছবিটির প্রশংসা করলেও বক্স অফিসে তার প্রভাব পড়েনি। দ্বিতীয় দিন এ ছবি সংগ্রহ করেছে সাড়ে ৪ কোটির বেশি।