শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৩৭তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ ইউনুছ। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০০০
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে পাবনার কাশিনাথপুরে বিনা মূল্যে চিকিত্সাসেবার আয়োজন করা হয়। অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ, যমুনা ব্যাংকের পরিচালক মো. ইসমাইল হোসেন সিরাজী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন
০০০০
যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৪৪তম বার্ষিক সাধারণ সভা শনিবার নগরীর কাজীর দেউড়ির একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় ২০১৮-১৯ অর্থবছরে কোম্পানির আয়কর-পরবর্তী নিট মুনাফা ২৩৩ দশমিক ৯৬ কোটি টাকা অর্জিত হয়েছে। একই সঙ্গে ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১৩ টাকা লভ্যাংশ অনুমোদিত হয়
০০০০
বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির চেয়ারম্যান বিশ্বজিত্ সরকার, ব্যবস্থাপনা পরিচালক নারায়ণ সরকার, জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) ডা. এস এম আব্দুল্লাহ্ আল মামুন উপস্থিত ছিলেন
