বোরহান উদ্দিন সুধা
কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন সুধা (৬৯) শনিবার রাতে হূদেরাগে আক্রান্ত হয়ে জেলা সদর জেনারেল হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রবিবার বাদ জোহর শহরের শহীদী মসজিদে প্রথম জানাজা ও নিজ এলাকা সদর উপজেলার নীলগঞ্জ কাচারিপাড়া গ্রামে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল শোক জানিয়েছেন।
