বাংলাদেশ সফরে থাকছেন না জার্ভিস

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪

কোমরের চোট বাংলাদেশ সফর থেকে ছিটকে দিয়েছে জিম্বাবুয়ে পেসার কাইল জার্ভিসকে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে কোমরে চোট পেয়েছিলেন তিনি। একই কারণে দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি তিনি। গতকাল এমআরআই স্ক্যানের পর জানা গেছে, চোট সারিয়ে মাঠে ফিরতে অন্তত ছয় সপ্তাহ লেগেই যাবে জার্ভিসের। ফলে এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে ‘হোম’ সিরিজের আগে ফিরতে পারবেন না তিনি। ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বনে গিয়েছিলেন। কোমরে চোটের কারণে তাকে ছাড়াই আগামী ২২ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে।