প্রিমিয়ার লিগ শিরোপার পথে অদম্য লিভারপুল শনিবার রাতে সাউদাম্পটনকে ৪-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা সিটি থেকে এগিয়ে গেছে ২২ পয়েন্টে। লিগের ইতিহাসে দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে শীর্ষ দলের ব্যবধান এরচে বেশি হয়নি আর কখনোই। শনিবার রাতে নিজেদের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৪৭ মিনিটে দলকে এগিয়ে দেন অক্সলেড চেম্বারলিন। ৬০ মিনিটে ব্যবধান বাড়ান জর্ডান হেন্ডারসন। এরপর ৭১ আর ৯০ মিনিটে গোল করে সাউদাম্পটনের জালে শেষ পেরেকটি ঠোকেন মোহামেদ সালাহ। এর ফলে ঘরের মাঠে টানা ২০তম জয়টি তুলে নিয়ে ঘরের মাঠে টানা জয়ের রেকর্ডে ম্যানচেস্টার সিটির পাশে চলে এসেছে অল রেডরা। ক্লপের দলের সামনে এখন নিজেদেরই কীর্তি। ১৯৭২ সালে বিল শ্যাঙ্কলির লিভারপুল ঘরের মাঠে জিতেছির টানা ২১ ম্যাচ।
