শীর্ষে সুসংহত রিয়াল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৭

স্পোর্টস ডেস্ক

অ্যাটলেটিকো মাদ্রিদকে করিম বেনজেমার একমাত্র গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ লা লিগার চূড়ায় বসেছে রিয়াল মাদ্রিদ। তবে কোচ জিনেদিন জিদানের মন তাতে ভরেনি মোটেও। জানালেন প্রথমার্ধে নিজের কৌশলই তৃপ্তি দিচ্ছে না তাকে।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার ম্যাচটি ১-০ গোলে জিতে রিয়াল। স্বাগতিকদের কোণঠাসা করে প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল আটলেটিকো। কোচ জিদানের অসন্তুষ্টির কারণ সেখানেই, ‘প্রথমার্ধে দলের পারফরম্যান্সে আমি খুশি নই। দোষ আমারই, খেলোয়াড়দের নয়। তাই ইস্কো ও টনি ক্রুসের বদলি নামাই। অবশ্য আমি অন্য দুজনকেও বদলাতে পারতাম।’ আক্রমণের ধার বাড়াতে দ্বিতীয়ার্ধের শুরুতে এই দুই মিডফিল্ডারের বদলে দুই ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও লুকাস ভাসকেজকে নামান জিদান। বেনজেমা ৫৬ মিনিটে ফেরলান্দ মন্দির ক্রস থেকে যে লক্ষ্যভেদ করেছিলেন সে আক্রমণটার শুরু হয়ছিল ভিনিসিয়াসের পা থেকেই। কোচ জিদান জানালেন, ম্যাচের পরিস্থিতি বিবেচনায় তখন এই পরিবর্তন দরকার ছিল, ‘ভিন্ন কৌশলে খেলার জন্য এই পরিবর্তন আমাদের দরকার ছিল। এরপর থেকে আমরা সব উপায়েই তুলনামূলক ভালো খেলেছি।’ —বিডিনিউজ