বানারীপাড়ায় সূর্যমনির মেলা শুরু

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:০১

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

বানারীপাড়ায় ২২৫তম সূর্যমনি মেলা শুরু হয়েছে। রবিবার বানারীপাড়া বেতাল গ্রামের মেলা উদ্যাপন কমিটির সভাপতি বাদল কৃষ্ণ সাহা ও সাধারণ সম্পাদক ধ্রুব লাল সাহা জানান, প্রতি বছরের ন্যায় এবার ও পূজার যাবতীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পূজারি শনিবার সকালে সূর্যপূজা দিয়ে মাসব্যাপী মেলার আনুষ্ঠানিকতা শুরু করেন।