বামনায় গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:০১

বামনা (বরগুনা) সংবাদদাতা

বরগুনার বামনা থেকে তুলসী রানী (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার আমতলী গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে। বামনা থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদুজ্জামান বলেন,  লাশের সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নয়।