নাটোরে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান
নাটোর প্রতিনিধি
বাংলাদেশের চিনি শিল্পকে লাভজনক করতে এ খাতে সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে বলে মত প্রকাশ করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অজিত পাল। তিনি বলেন, চিনিকলের উত্পাদিত সকল উপকরণকে পরিপূর্ণভাবে ব্যবহার করে বিশ্বমানের বিয়ার,স্পিরিট, জুসসহ বিদ্যুত্ উত্পাদন করা হবে। আখের জমিতে সোলার স্থাপন করে উত্পাদিত বিদ্যুত্ জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে। ‘র’ সুগার থেকে চিনি উত্পাদনের কথাও ভাবা হচ্ছে। রবিবার করপোরেশন চেয়ারম্যান নাটোর চিনিকলের চলমান আখ মাড়াই কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।
