নাটোরে রোভার মুট সমাপ্ত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:০২

নাটোর প্রতিনিধি

শেষ হয়েছে সপ্তাহব্যাপী ষষ্ঠ নাটোর জেলা রোভার মুট-২০২০। শনিবার রাতে মহা তাবু জলসা শেষে অংশগ্রহণকারী ৩৫টি কলেজের প্রায় তিনশ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। গত ২৮ জানুয়ারি নাটোর টেক্সটাইল ইন্সটিটিউট চত্বরে ৬ষ্ঠ জেলা রোভার মুট উদ্বোধন করা হয়।