নাগেশ্বরীতে বিএসএফের গুলিতে নিহত কিশোরের লাশ হস্তান্তর

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:০২

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোর জামাল হোসেনের (১৯) লাশ ময়নাতদন্ত শেষে রবিবার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত জামাল নারায়নপুর ইউনিয়নের দক্ষিণ পাখিউড়া কালারচর গ্রামের লুত্ফর রহমানের ছেলে।

নারায়নপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান জানান, রবিবার ময়নাতদন্ত শেষে নিহতের চাচা মোজাম্মেল হকের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় শনিবার রাতে কচাকাটা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বড়ো ভাই নুজরুল ইসলাম। কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ এর সত্যতা নিশ্চিত করেন।