সিলেট অফিস
কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের কালাইরাগ পাথর কোয়ারির রবিবার গর্ত ধসে রুবেল মিয়া (২৪) নামে এ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে পাঠানো হয়েছে আরো দুই আহত শ্রমিককে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য জানান, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে, আরও দুইজনজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাস্থলে আরও কেউ মাটি চাপা পড়ে আছে কিনা তা জানতে এসকেবেটর ব্যবহার করে মাটি সরানো হচ্ছে।
