খাগড়াছড়িতে মাহিন্দ্রা চালকের লাশ উদ্ধার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৩

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মো. ফারুখ (২০) নামে এক মাহিন্দ্রাচালকের লাশ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। রবিবার বিকালে উপজেলার ১০ নম্বর ভাঙা ব্রিজের নিচে পাহাড়ের ঢালু থেকে লাশটি উদ্ধার করা হয়। সে মহালছড়ি এলাকার চংড়াছড়ি এলাকার মৃত শাহ আলমের ছেলে। মাটিরাঙ্গা থানার ওসি সামশুউদ্দীন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।