চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় স্বপন আলী (৪০) নামে এক আসামিকে ১২ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত দায়রা জজ মো.শওকত আলী একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ২০ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ শহরের কোর্ট চত্বরের ভূমি অফিস এলাকায় স্বপন আলীর দেহ তল্লাশি করে ২ হাজার ৪৪০ পিস ইয়াবা পাওয়া গেলে অটোবাইক চালক স্বপনকে অটোবাইকসহ গ্রেফতার করা হয়।
