পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৩

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে রেশমা আক্তার (৩৮) নামে এক নারী মারা গেছেন। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথের ৩৫৯/৮-৯ পিলারের পাশে জারিয়া বালুঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের রফিক মিয়ার স্ত্রী। পূর্বধলা রেল স্টেশনের কর্তব্যরত বুকিং সহকারী মো. আব্দুল মোমেন ঘটনাটি নিশ্চিত করেন।