চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ গতকাল রবিবার সকালে অভিযান চালিয়ে চাটখিল পৌর শহরের ১১ নম্বর পোলের সামনে থেকে দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলো : কক্সবাজারের মেহেরগুনা গ্রামের হামিদুল হক (৩১) ও রামুর থানার ঈদঘর গ্রামের আজিজ করিম (৩৫)। এই সময় পুলিশ তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, এ ব্যাপারে চাটখিল থানায় মামলা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে প্রেরণ করা হবে।
