চুমকির জন্য ভোট চাইলেন ব্রিটিশ নারী-পুরুষ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ০০:০৮

কালীগঞ্জ (গাজীপুর) :নিজ এলাকা গাজীপুর-৫ আসনের প্রচারণার চৌহদ্দি পেরিয়ে নৌকার মাঝি চুমকির প্রচারণা এবার ব্রিটেনে। সেখানে ব্রিটিশ কয়েকজন নারী-পুরুষ ফেসবুকে ছবি ও ভিডিও আপলোড করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র জন্য ভোট চাইছেন। আর দেশে এ সব ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে। ব্রিটিশ নারীরা প্ল্যাকার্ডে লিখেছেন ‘VOTE FOR চুমকি আপা’ এবং পুরুষরা ভিডিও বার্তায় বলছেন ‘চুমকি আপার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’। ব্রিটিশ নারী-পুরুষদের ভোট চাওয়া নিয়ে প্রতিমন্ত্রী চুমকি বলেন, আমি স্থানীয় সাংসদ ঠিক আছে। কিন্তু আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি তা শুধু দেশে নয়, দেশের ভূ-খণ্ডের বাইরেও এর কাজ করতে হয়। আর এ কারণে বিশ্বের অনেক দেশের মানুষদের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আমি সত্যি আনন্দিত যে স্থানীয় নেতা-কর্মীর মতো তারাও আমার জন্য ভোট প্রার্থনা করছেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করছেন।