সদ্য সমাপ্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত আতিকুল ইসলাম (ঢাকা উত্তর) এবং শেখ ফজলে নূর তাপস (ঢাকা দক্ষিণ) বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, এই বিজয়ের মধ্য দিয়ে ঢাকা নগরবাসী সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে এবং উন্নয়নের সপক্ষে রায় দিয়েছে। একই সঙ্গে এই রায় ঢাকা মহানগরীকে একটি নাগরিকবান্ধব উন্নত নান্দনিক মহানগরী গড়ে তুলতে সাহায্য করবে। আমরা এই বিজয়ের পেছনে যারা প্রধান নিয়ামক, সেই ঢাকা মহানগরীর আপামর ভোটারদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়ায় আমরা নির্বাচন কমিশন ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনি কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা নতুন মেয়রদের সাফল্য ও মঙ্গল কামনা করি।—প্রেস বিজ্ঞপ্তি
