বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি
গাড়ির (ট্রাক-কাভার্ড ভ্যান) কাগজপত্র হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। রবিবার সমিতির এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়। তেজগাঁও ট্রাক টার্মিনালে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার। নেতৃবৃন্দ আরো বলেন, পণ্য পরিবহন গাড়িতে কোনোভাবেই যেন ওভারলোড মাল পরিবহন করা না হয় সেদিকে সব মালিক ও শ্রমিকদের দৃষ্টি রাখতে হবে।
এদিকে সভার শুরুতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আলহাজ ওয়াজউদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী বলেন, পরিবহন শিল্প এক গুণী মানুষ হারিয়েছে। সভায় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি আমির হোসেন নান্নু, খবির উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন হেলাল, সহসাধারণ সম্পাদক হাসানুল কবির হাসান, কুতুবুদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খান, আবুল কালাম আজাদসহ অন্য নেতৃবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি
