সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:১০

বিশেষ প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত আবু জাফরকে সংযুক্ত আরব আমিরাতে এবং ডেনমার্কের রাষ্ট্রদূত আবদুল মুহিতকে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রদূত আবু জাফর ইতিপূর্বে কর্মজীবনে দি হেগ, করাচি, লসএঞ্জেলস, দুবাইয়ে বাংলাদেশ মিশনে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন। অন্যদিকে রাষ্ট্রদূত আবদুল মুহিত কুয়েত, রোম, দোহা, নিউইয়র্ক ও ওয়াশিংটনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেন। উভয়েই পেশাদার কূটনীতিক।