ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে নবনির্বাচিত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত শনিবার রাত সাড়ে ৮টার থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী দক্ষিণ সিটি করপোরেশনে ৭৫টি ওয়ার্ডে আওয়ামী লীগসমর্থিত প্রার্থী ৫০ জন জয় লাভ করেছেন। বিএনপি থেকে জয় পেয়েছে আট জন কাউন্সিলর প্রার্থী। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১৭ জন জয় লাভ করেছেন।
দক্ষিণ সিটিতে জয়ী বিএনপি প্রার্থীরা হলেন—৭ নম্বর ওয়ার্ডে শামসুল হুদা কাজল, ১১ নম্বর ওয়ার্ডে মির্জা আসলাম আসিফ, ৩৪ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ মামুন, ৪৯ নম্বর ওয়ার্ডে বাদল সরদার, ৫৩ নম্বর ওয়ার্ডে মির হুসেন মিরু, ৫৭ নম্বর ওয়ার্ডে সাইদুল ইসলাম, ৬১ নম্বর ওয়ার্ডে জুম্মন মিয়া, ৭৫ নম্বর ওয়ার্ডে আকবর হোসেন। এছাড়া আওয়ামী লীগ প্রার্থীরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে মাহবুব আলম, ২ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে মো. মাকসুদ হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম বাপ্পী, ৯ নম্বর ওয়ার্ডে মোজাম্মেল হক, ১০ নম্বর ওয়ার্ডে মারুফ আহমেদ মনসুর, ১৩ নম্বর ওয়ার্ডে মো. এনামুল হক, ১৪ নম্বর ওয়ার্ডে ইলিয়াসুর রহমান, ১৫ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম বাবলা, ১৭ নম্বর ওয়ার্ডে মাহবুবুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডে আসম ফেরদাউস আলম, ১৯ নম্বর ওয়ার্ডে আবুল বাশার, ২০ নম্বর ওয়ার্ডে ফরিদ উদ্দিন, ২১ নম্বর ওয়ার্ডে আসাদুজ্জামান, ২২ নম্বর ওয়ার্ডে জিন্নাত আলী, ২৩ নম্বর ওয়ার্ডে মকবুল হোসেন, ২৪ নম্বর ওয়ার্ডে মোকাদ্দেস হোসেন জাহিদ, ২৫ নম্বর ওয়ার্ডে মো. আনোয়ার ইকবাল (বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত), ২৬ নম্বর ওয়ার্ডে হাসিবুর রহমান, ২৭ নম্বর ওয়ার্ডে ওমর উদ্দীন আফজাল, ২৯ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৩১ নম্বর ওয়ার্ডে শেখ মোহাম্মদ আলমগীর, ৩২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আব্দুল মান্নান, ৩৫ নম্বর ওয়ার্ডে আবু সাইদ, ৩৬ নম্বর ওয়ার্ডে রঞ্জন বিশ্বাস, ৩৭ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান মিয়াজী, ৩৮ নম্বর ওয়ার্ডে আহমেদ ইমতিয়াজ মান্নাফি, ৩৯ নম্বর ওয়ার্ডে রোকন উদ্দিন আহমেদ, ৪০ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ৪১ নম্বর ওয়ার্ডে সরোয়ার হোসেন আলো, ৪২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সেলিম, ৪৩ নম্বর ওয়ার্ডে মো. আরিফ হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ৪৪ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ নিজামুদ্দিন, ৪৬ নম্বর ওয়ার্ডে শহীদ উল্লাহ, ৪৮ নম্বর ওয়ার্ডে আবুল কালাম, ৫০ নম্বর ওয়ার্ডে মোসুম মোল্লা, ৫১ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান হাবু, ৫৪ নম্বর ওয়ার্ডে মো. মাসুদ, ৫৫ নম্বর ওয়ার্ডে নুরে আলম, ৫৬ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ হোসেন, ৫৮ নম্বর ওয়ার্ডে শফিকুর রহমান, ৫৯ নম্বর ওয়ার্ডে আকাশ কুমার ভৌমিক, ৬২ নম্বর ওয়ার্ডে মোস্তাক আহমেদ, ৬৩ নম্বর ওয়ার্ডে সফিকুল ইসলাম খান দিলু, ৬৪ নম্বর ওয়ার্ডে মাকসুদুর রহমান মোল্লা, ৬৫ নম্বর ওয়ার্ডে সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু, ৭০ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আতিকুর রহমান, ৭১ নম্বর ওয়ার্ডে খাইরুজ্জামান, ৭২ নম্বর ওয়ার্ডে শফিকুল আলম শামীম, ৭৩ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম, ৭৪ আজিজুল হক ও নির্বাচিত হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থীরা হলেন—৪ নম্বর ওয়ার্ডে মো. জাকির হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে চিত্তরঞ্জন দাস, ৮ নম্বর ওয়ার্ডে সুলতান মিয়া, ১২ নম্বর ওয়ার্ডে মামুনুর রশিদ শুভ্র, ১৬ নম্বর ওয়ার্ডে নাসিম আহমেদ, ২৮ নম্বর ওয়ার্ডে কামালউদ্দিন কাবুল, ৩০ নম্বর ওয়ার্ডে এরফান সেলিম, ৩৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আওয়াল হোসেন, ৪৫ নম্বর ওয়ার্ডে শামসুজ জোহা, ৪৭ নম্বর ওয়ার্ডে শাহানা আক্তার, ৫২ নম্বর ওয়ার্ডে রুহুল আমিন, ৬০ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন মজুমদার, ৬৬ নম্বর ওয়ার্ডে আবদুল মতিন সাউদ, ৬৭ নম্বর ওয়ার্ডে ইবরাহীম, ৬৮ নম্বর ওয়ার্ডে মাহমুদুল হাসান পলিন, ৬৯ নম্বর ওয়ার্ডে সালাহ উদ্দিন আহম্মেদ।
অন্যদিকে উত্তর সিটি করপোরেশনে ৫৪টি ওয়ার্ডের মধ্যে আওয়ামী লীগসমর্থিত ৩৭ জন প্রার্থী জয় লাভ করেছেন। এই সিটিতে বিএনপির দুই জন প্রার্থী জয় লাভ করেন। এছাড়া এখানে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৫ জন জয় লাভ করেছেন। বিএনপির দুই জন নির্বাচিত প্রার্থী হলেন, ২ নম্বর ওয়ার্ডে মো. সাজ্জাদ হোসেন, ৪৮ নম্বর ওয়ার্ডে মে. আলী আকবর। আওয়ামী লীগ প্রার্থীরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে মো. আফসার উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডে জামাল মোস্তফা, ৫ নম্বর ওয়ার্ডে আব্দুর রউফ নান্নু, ৭ নম্বর ওয়ার্ডে তোফাজ্জল হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম মোল্লা আকাশ, ৯ নম্বর ওয়ার্ডে কাজি মুজিব সারোয়ার, ১০ নম্বর ওয়ার্ডে আবু তাহের, ১১ নম্বর ওয়ার্ডে দেওয়ান আবুল মান্নান, ১২ নম্বর ওয়ার্ডে মো. মুরাদ হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডে মো. সালেক মোল্লা, ১৬ নম্বর ওয়ার্ডে মো. মতিউর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডে মো. জাকির হোসেন, ১৯ নম্বর ওয়ার্ডে মো. মফিজুর রহমান, ২১ নম্বর ওয়ার্ডে মাসুম গনি, ২২ নম্বর ওয়ার্ডে মো. লিয়সকত আলী, ২৩ নম্বর ওয়ার্ডে শাখাওয়াত হোসেন, ২৪ নম্বর ওয়ার্ডে মো. শফিউল্লাহ, ২৫ নম্বর ওয়ার্ডে আব্দুল্লা আল মনজুর, ২৬ নম্বর ওয়ার্ডে শামীম হাসান, ২৭ নম্বর ওয়ার্ডে ফরিদুর রহমান খান ইরান, ২৮ নম্বর ওয়ার্ডে ফোরকান হোসেন, ৩২ নম্বর ওয়ার্ডে সৈয়দ হাসানুর ইসলাম, ৩৩ নম্বর ওয়ার্ডে মো. আসিফ আহমেদ, ৩৪ নম্বর ওয়ার্ডে শেখ মো. হোসেন, ৩৫, মোক্তার সরদার, ৩৬ নম্বর ওয়ার্ডে তৈয়মুর রেজা, ৩৭ নম্বর ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম, ৩৮ নম্বর ওয়ার্ডে শেখ সেলিম, ৩৯ নম্বর ওয়ার্ডে মো. শফিকুল ইসলাম, ৪০ নম্বর ওয়ার্ডে মো. নজরুল ইসলাম ঢালী, ৪৩ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম ভুইয়া, ৪৪ নম্বর ওয়ার্ডে মো. শফিকুল সফিক, ৪৫ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন, ৪৭ নম্বর ওয়ার্ডে মোতালেব মিয়া, ৫০ নম্বর ওয়ার্ডে ডি এম শামীম, ৫১ নম্বর ওয়ার্ডে মো. শরীফুর রহমান, ৫২ নম্বর ওয়ার্ডে ফরিদ আহম্মদ, ৫৩ নম্বর ওয়ার্ডে মো. নাসির উদ্দিন, ৫৪ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন।
স্বতন্ত্র প্রার্থীরা হলেন, ৩ নম্বর ওয়ার্ডে জহিরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডে মো. তাইজুল ইসলাম চৌধুরী, ১৩ নম্বর ওয়ার্ডে মো. ইসমাইল মোল্লা, ১৪ নম্বর ওয়ার্ডে মো. হুমায়ুন রশিদ, ২০ নম্বর ওয়ার্ডে মো. নাসির, ২৯ নম্বর ওয়ার্ডে মো. সলিমুল্লাহ সলো, ৩০ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম, ৩১ নম্বর ওয়ার্ডে মো. শফিকুল ইসলাম, ৪১ নম্বর ওয়ার্ডে আব্দুল মতিন, ৪২ নম্বর ওয়ার্ডে আয়ুব আনসারি, ৪৬ নম্বর ওয়ার্ডে মো. জাইদুল ইসলাম মোল্লা, ৪৯ নম্বর ওয়ার্ডে মো. আনিসুর রহমান নাইম।
