দোহারে ইয়াবাসহ আটক ১

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫০

দোহারে ১২ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবাসহ মো. জহর আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দুুপুরে উপজেলার মৈনট ঘাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জহর আলী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিকনগড় ইউনিয়নের ছদ্দি গ্রামের মৃত আনারউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রবিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন ও ওসি তদন্ত মো. আরাফাতের নেতৃত্বে মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহ আলম, দোহার থানার এসআই মো. মনিরুজ্জামান এবং এএসআই দিনেশ ঘোষসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মৈনট ঘাট থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে মোড়ানো ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা।