লন্ডনে ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছে। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে বলে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে। গতকাল সাউথ লন্ডনের স্ট্রিথহ্যামে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আহত দুইজনের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। স্থানীয় সময় বিকেল ৩টায় ঘটা এই হামলাকে পুলিশ ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দিয়েছে। অন্য কেউ হামলাকারীর সঙ্গে ছিল না বলে পুলিশ ধারণা করছে। নিরাপত্তা কর্মকর্তা গ্যাব্রিয়েল ভিগো জানান, তিনি কাছের ফ্ল্যাটেই থাকেন। সেখান থেকে তিনটি কয়েকটি গুলির শব্দ শুনেছেন। তিনি রাস্তায় তিনটি দেহ পড়ে থাকতে দেখেছেন। -সিএনএন
