কানাডার বড়ো শহর টরন্টোতে গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। শনিবার রাতে টরেন্টোর উপকণ্ঠে এয়ারবিএনবি কোম্পানির ভাড়া দেওয়া একটি অ্যাপার্টমেন্ট গোলাগুলির ঘটনা ঘটে। টরেন্টো পুলিশ বন্দুকযুদ্ধের কথা নিশ্চিত করেছে। টরেন্টো পুলিশের প্রধান মার্ক সন্ডার্স জানিয়েছেন, একটি টুইন টাওয়ারের ৩৩ তলায় সামাজিক অনুষ্ঠানে দুঃখজনক ঐ হত্যাকা্লের ঘটনা ঘটে। তিনি জানান, নিহত তিনজন বয়সে তরুণ এবং তারা মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন। আহত দুজনের মধ্যে একজন হাসপাতালে চিকিত্সাধীন এবং তিনি বেঁচে যেতে পারেন বলে আশা করা হচ্ছে। অন্যজন ছুরিকাঘাতে সামান্য আহত হয়েছেন। -পার্স টুডে ও হাফিংটন পোস্ট
