বাসন্তী হাওয়ায়

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৮

l খাদিজা খাতুন স্বপ্না

 

শীতের শেষে বসন্তের আগমন। সেই হিসেবে আর কয়েকদিন পরেই আসছে পহেলা ফাল্গুন। পহেলা ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের শুরু। বসন্ত মানেই গাছে গাছে নতুন ফুল, নতুন সবুজ কচিপাতা, কোকিলের কণ্ঠে মনমাতানো সুর— সবমিলিয়ে প্রকৃতির নতুন মুখ। বসন্ত উত্সব মানেই বাঙালি মেয়েরা শাড়ি, কিংবা সালোয়ার কামিজ খোঁপায় ফুল, দুহাতে চুড়ি আর ছেলেরা পাঞ্জাবি কিংবা ফতুয়া পরে বের হয় পহেলা ফাল্গুনকে বরণ করে নিতে সারাদিন ঘুরে বেড়ায়, চলে দেশীয় গানবাজনা সহ বিভিন্ন আয়োজন।

পহেলা ফাল্গুন নিয়ে আবহমান বাংলায় রয়েছে নানা সংস্কৃতি। সাহিত্যের নানা শাখায়ও পহেলা ফাল্গুন আর ঋতুরাজ বসন্তকে নিয়ে রয়েছে নানা রচনা। কবির ভাষায় পহেলা ফাল্গুন মানে— ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত।’

বাঙালির সংস্কৃতির ধারায় পহেলা ফাল্গুনে এখন দেশীয় পোশাকের প্রতিষ্ঠান বা ফ্যাশন ডিজাইনাররাও বিশেষ পোশাকের রং ও নকশা করে থাকেন। এসব পোশাকের রং ও নকশায় পহেলা ফাল্গুনের প্রকৃতির উপস্থাপন দেখা যায় ভিন্ন মাত্রায়। ঋতুরাজ বসন্ত, পহেলা ফাল্গুন এমন দিনে প্রিয় মানুষের সঙ্গ দেয় অনাবিল আনন্দ, সুখ। আর এই উদযাপন নতুন পোশাক ছাড়া যে অসম্পূর্ণ থেকে যায়। তাই তো বাংলাদেশের শীর্ষ ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ পহেলা ফাল্গুন উপলক্ষে সাজিয়েছে বিশেষ ফাল্গুন সংগ্রহ।

ফাল্গুনের ফ্যাশন নিয়ে রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী ও ডিজাইনার সৌমিক দাস বলেন, ‘ফাল্গুনের পোশাক সম্ভারে  এবারের  মূল থিম ফ্লোরাল মোটিফ অর্থাত্, বিভিন্ন ফুলের নকশাতে  অলঙ্কৃত হয়েছে পোশাক। পোশাকে রয়েছে নানা রঙের কম্বিনেশন— গোল্ডেন, গেরুয়া, মেজেন্টা, কাঁচা হলুদ, কমলা এবং এর সাথে সহযোগী রং হিসেবে  আছে গাজর, টিয়ে, নেভি ব্লু ইত্যাদি। যেহেতু শীত প্রায় শেষ, তাই সুতি এবং লিলেন কাপড়ের ওপর সব নকশা করা হয়েছে। এতে ক্রেতারা পরে আরাম পাবে।

এই ফাগুনে মূলত ট্রেডিশনাল পোশাক থাকলেও সেই সাথে সব রকমের পোশাক পাওয়া যাবে রঙ বাংলাদেশে। যিনি যেমনটা পছন্দ করেন, তেমনটাই নিতে পারবেন।  রঙ বাংলাদেশের সাব ব্র্যান্ড  (ওয়েস্ট রঙ এবং  রঙ জুনিয়র) এখানেও পাওয়া যাবে ফাগুনের পোশাক। সব পোশাকেই ফাগুনের ছোঁয়া আছে। মেয়েদের কালেকশনে আছে শাড়ি, ব্লাউজ সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, পালাজ্জো, লং-স্কাট ও টপস, কাফতান, টি-শার্ট। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কাতুয়া। বাচ্চাদের জন্য ফ্রক, স্কার্ট, টপস, পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট।

 

 

                 মডেল      রুহি

               পোশাক     রঙ বাংলাদেশ

               ছবি      মুনতাকিম