নো টি স

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৯

মোঃ শরফুদ্দিন নেওয়াজ

রেডিসন ব্লু ঢাকার ডিরেক্টর অফ সেলস অ্যান্ড মার্কেটিং

জানুয়ারিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের ডিরেক্টর অফ সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে দায়িত্ব নিয়েছেন মোঃ শরফুদ্দিন নেওয়াজ। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করার পর নেওয়াজ একটি বহুজাতিক প্রতিষ্ঠানে নিজের ক্যারিয়ারের যাত্রা শুরু করেন।  ২০১১ সালে তিনি রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে যোগ দেন এবং ২০১৬ সালের আগস্ট মাস হতে হোটেলটির  সেলস ও মার্কেটিং বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ডিরেক্টর অফ সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে নেওয়াজ রেডিসন ব্লু ঢাকার অতিথিদের জন্য হোটেলের সার্ভিস আরও উন্নত করার পরিকল্পনা নিয়েছেন। 

 

বসন্তের আগমনে সারার আয়োজন

ভালোবাসার  ঋতু বসন্তকে বরণ করতে সারা লাইফস্টাইল নিয়ে এসেছে বর্ণিল পোশাকের আয়োজন। ফ্যাশন হাউজটির বসন্ত আয়োজনে লেডিস কালেকশনে থাকছে কুর্তি, প্রিন্টেড থ্রী পিস, ফ্যাশন টপস, ডেনিম, শাড়ি। মেনজ কালেকশনে রয়েছে পাঞ্জাবী, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, পোলো, টি-শার্ট, ডেনিম প্যান্ট, চিনো, জগার। গার্লস কালেকশনে থাকছে ফ্রক, টপস, টপ বটম সেট, থ্রি-পিস, বটমস। বয়েজ কালেকশনে থাকছে পোলো, টি শার্ট , পাঞ্জাবী, শার্ট-প্যান্ট সেট, বটমস। ফ্যাশন, গুণগত মান, স্বাচ্ছন্দতা এবং সাশ্রয়ী মূল্যের চমত্কার সমন্বয়ে সারার এই আয়োজনে আরও থাকছে শার্ট, এথনিক টপস, এক্সক্লুসিভ পার্টি টপস, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো ফর লেডিস অ্যান্ড গার্লস, জিন্স ফর ম্যানজ অ্যান্ড বয়েজ, পোলো টি-শার্ট, পাঞ্জাবি।

 

বিশ্বরঙের ফাল্গুনের আয়োজন

পহেলা ফাল্গুনের সুরেলা এদিনে তরুণীরা খোঁপায় গাঁদা-পলাশ ফুলের মালা গুঁজে বাসন্তি রঙ শাড়ি পরবে আর ছেলেরা পাঞ্জাবি-পায়জামা কিংবা ফতুয়ায় খুঁজে নেবে শাশ্বত বাঙালিপনা। এইদিনে আপনাকে আবারো নতুন রঙে রাঙ্গাতে এলো বিশ্বরঙ। ‘বিশ্বরঙের” ফাল্গুনের শাড়িতে রয়েছে বাসন্তী ও হলুদ রঙের আধিক্য। তবে নতুন পাতার রঙ সবুজও এসেছে এবারের শাড়ির ডিজাইনে। পাশাপাশি লাল-কমলা রঙকেও গুরুত্ব দেওয়া হয়েছে। সালোয়ার-কামিজ, শার্ট, পাঞ্জাবির ক্ষেত্রেও একই অবস্থা। প্রকৃতির বিভিন্ন মোটিফ ব্যাবহার করা হয়েছে। এক কথায়, ডিজাইনে প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সুতি কাপড়ে কাজের মাধ্যম হিসাবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক-স্প্রে, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিন, হ্যান্ডপেইন্ট, বাটিক, ভেজিটেবল রঙ, কারচুপি, এ্যামব্রয়ডারী, চুমকির কাজ, মেশিন  ইত্যাদি। এসব পোশাক পাওয়া যাবে বিশ্বরঙের এর সকল শোরুমে।

 

হুমায়রা রায়হানা খানের রান্না বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

৩০ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রন্ডিয়াম রেস্টুরেন্ট, উত্তরায় দেশের অন্যতম রন্ধনশিল্পী হুমায়রা রায়হানা খানের রান্না বিষয়ক রেসিপির বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দিলারা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রন্ধনশিল্পী আল্পনা হাবিব, অভিনেত্রী মৌ, অনন্যা প্রকাশনীর স্বত্ত্বাধিকারী মনিরুল হক, টিম গ্রুপ ও স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আব্দুল্লাই হিল রাকিব, বিভিন্ন টিভি চ্যানেলের প্রডিউসার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।  ১৩০টি মজাদার রেসিপি দিয়ে বইটি সাজানো হয়েছে। বইটির দাম রাখা হয়েছে ৮০০ টাকা। বইটি  কলকাতা আর্ন্তজাতিক বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নেও পাওয়া যাচ্ছে।

 

সেইলর এবার সিলেটে

সিলেটের নয়াসড়ক রোডে উদ্বোধন করা হয়েছে সেইলরের ১৬তম আউটলেট। ২৫  জানুয়ারি সন্ধ্যায় জমকালো কাউন্টডাউন আর আতশবাজির মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা  হয়। সিলেটের শহরের জনপ্রিয় শপিং চত্বর নয়াসড়কের অপরূপা কমপ্লেক্সের তিনতলা ভবনজুড়ে আউটলেটটি সাজানো হয়েছে। ভাটি অঞ্চলের বিখ্যাত মরমি সাধক কবি এবং বাউল শিল্পী হাসন রাজার “মাটির পিঞ্জিরার মাঝে” গানের পংক্তিকে নাগরী ভাষায় রূপান্তরিত করে আউটলেটের দেয়ালে নকশাকারে ব্যবহার করা হয়েছে। এছাড়াও সিলেটের উল্লেখযোগ্য স্থাপনা হিসেবে কিন ব্রিজের আদলে তৈরি করা হয়েছে বিশেষ ইন্টেরিয়র। ইন্টেরিয়রের পাশাপাশি ক্রেতাদের স্বাচ্ছন্দ্য বাড়াতে পুরো আউটলেটে রয়েছে পর্যাপ্ত জায়গা, মোট ছয়টি সার্ভিস কাউন্টার, আলাদা বসার ব্যবস্থা এবং আধুনিক ট্রায়াল রুম এবং ক্রেতাদের জন্য ফ্রেশরুমের ব্যবস্থা।

 

ভালোবাসা দিবসে রঙ বাংলাদেশ

ভালোবাসা দিবসে আপনাদের নতুন করে সাজাতে ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ প্রস্তুত।

প্রতিষ্ঠানটির সংগ্রহে আছে শাড়ী, সালোয়ার-কামিজ, আনস্ট্রিচ ড্রেস, পাঞ্জাবি, টি-শার্ট। এই সংগ্রহে একটি মোটিফকেই নানা আঙ্গিকে ব্যবহার করা হয়েছে। আর সেই মোটিফ হলো ফ্লোরাল। রঙ বাংলাদেশের সাব-ব্র্যান্ড ওয়েস্ট রঙের পোশাকেও থাকছে ভালোবাসার ছোঁয়া। উত্সবের পরিপূর্ণতার জন্যে পাবেন একই থিমের যুগল পোশাক।

ভালোবাসার সঙ্গে লাল রঙের বিশেষ সম্পর্ক আছে। আর বাঙালির কাছে ভালোবাসা প্রকাশে লালের চেয়ে ভালো রঙ আর কিছু হতে পারে না। তাই লাল তো আছেই, আর লালের এই কালেকশনে সঙ্গী হয়েছে সোনালী, নেভী ব্লু ও আকাশী।

 

সাজগোজের উদ্যোগে ফ্রি স্যানিটারি ন্যাপকিন বিতরণ

ফেঞ্চুগঞ্জের শতবর্ষী কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিউটি রিটেইলার সাজগোজের উদ্যোগে ফ্রি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এ সময় ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এস এম জাহিদুর রহমানের উদ্যোগে কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, সুরক্ষা উপকরণ বিতরণ ও গার্লস ফ্যাসিলিটিজ কর্ণারেরও যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জাহিদুর রহমান, সাজগোজের সহ-প্রতিষ্ঠাতা সরদার মোহাম্মদ মিলকী মাহমুদ, সাজগোজের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক সিনথিয়া শারমিন ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নূরুল হুদা, উপজেলা পরিবার পরিকল্পনা ডা. তাসলিমা জাহান চৌধুরী, প্রাক্তন ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক, পিপিএম হাই স্কুলের শিক্ষক দিলরুবা মাহমুদ, সূচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তা রোকশানা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জাবিদ।