ভালোবাসা দিবসে সাধারণত এক ধরনের নাটক দেখেই দর্শক অভ্যস্ত। গতানুগতিক গল্পের বাইরে নাটক প্রচারের সংখ্যাটাও কম। তবে এর মাঝে ভিন্ন আঙ্গিকের গল্প দেখা যায় প্রতিবছর। এবারও তেমনই একটি গল্পে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের নাটক ‘স্টেডিয়াম’। গল্পটা পুরোপুরি একজন টাক মাথার মানুষের। আর এ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মিশু সাব্বির। সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় নাটকটি প্রচারিত হবে ভালোবাসা দিবসে। নাটকটিতে মিশু ছাড়াও অভিনয় করেছেন হলেন জিয়াউল হক পলাশ, চাষী ভাই, মারজুক রাসেল, রিয়া প্রমুখ। মিশু বলেন, ‘এই কাজটি মনে রাখার মত। সাধারণত ছেলে মেয়ের প্রেমের গল্প নিয়ে ভালোবাসা দিবসের নাটক নির্মিত হয়। এর ব্যতিক্রম এটি। সেই জায়গা থেকে কাজটি করে ভালো লেগেছে।’
