রাজধানীর একটি হোটেলে সম্প্রতি আয়োজিত ‘মনিটর এয়ারলাইন অব দি ইয়ার-২০১৯’ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ আল-ডেহাইমির হাত থেকে ‘ডমেস্টিক এয়ারলাইন অব দি ইয়ার- ২০১৯’ পুরস্কার গ্রহণ করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান
====
গোপালগঞ্জে সমপ্রতি কর্মসংস্থান ব্যাংকের গোপালগঞ্জ ও ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকদের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান কানিজ ফাতেমা, ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন উপ মহাব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন
===
সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে ‘বেসিক অপারেশনস অব শরিয়াহ-বেইজড ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স গতকাল শুরু হয়েছে। উদ্বোধনী পর্বে সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতি ড. মুহাম্মদ আব্দুল্লাহ বিক্রমপুরী প্রশাসন বিভাগের ইনচার্জ সৈয়দ সাখাওয়াতুল ইসলাম উপস্থিত ছিলেন
===
যুক্তরাজ্যে সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের উদ্যোগে সম্প্রতি আয়োজিত কালচারাল কনফারেন্সে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, সোনালী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশিদের ইউরোপ-আমেরিকায় ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারণে আধুনিক ব্যাংকিং সেবার তাগিদ দিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব
