জয়পুরহাট-২ আসন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী কাজী আবুল কাশেম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ০০:৩০

একাদশ সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের জাতীয় পার্টির (জাপা) এমপি প্রার্থী কাজী আবুল কাশেম রিপন ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলা সদরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে কাজী আবুল কাশেম বলেন, মহাজোটের বৃহত্তর স্বার্থে ও এলাকার উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রের নির্দেশে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নৌকা মার্কার পক্ষে পূর্ণ সমর্থন জ্ঞাপন করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। তিনি জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও সমর্থকদের নৌকা মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, আমি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ালাম, কারো চাপে বা প্রলোভনে নয়। এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি এনামুল হকসহ দলের অন্য নেতৃবৃন্দ।