ডি কককে সমর্থন মিলারের

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৪

ফাফ ডু প্লেসির যুগ পার করে সামনে তাকাতে চাচ্ছে দক্ষিণ আফ্রিকা। মনে করা হচ্ছে, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই স্থায়ীভাবে কুইন্টন ডি কককে অধিনায়ক করে ফেলা হবে। তার আগেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে এই সিরিজে দায়িত্ব পালন করবেন ডি কক। আর তাকে অধিনায়ক হিসেবে দারুণ সমর্থন দিয়েছেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ডেভিড মিলার। মিলার বলছিলেন, ডি কককে তিনি অনেক দিন ধরে চেনেন। আর এই চেনা থেকে বুঝতে পারছেন, এখনকার পরিণত ডি কক অধিনায়কত্বের জন্য একেবারে তৈরি, ‘কুইনি ও আমি লম্বা সময় একসঙ্গে চলেছি। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার আগে ওকে চিনতাম না। তবে এই সময়ে আমাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়েছে। সবাই যেমন জানে, কুইনি হলো কুইনিই। সে অবিশ্বাস্য একজন পারফরমার।