বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কাপ ফুটবল
বরিশাল অফিস
অর্থনীতি বিভাগের জয়ের মধ্য দিয়ে মুজিব জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো বঙ্গবন্ধু কাপ ফুটবল। গতকাল সোমবার উদ্বোধনী খেলায় অর্থনীতি বিভাগ টাইব্রেকারে ৩-২ ব্যবধানে পদার্থবিজ্ঞানকে হারায়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. মোহসিনউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিকুল হক, সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ প্রমুখ।
