বিজয় দিবস কাবাডি শুরু আজ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৮

স্পোর্টস রিপোর্টার

বিজয় দিবস কাবাডির নারী বিভাগের খেলা দিয়ে আজ শুরু হচ্ছে টুর্নামেন্ট। পুরুষ বিভাগে সার্ভিসেস ছয়টি এবং মহিলা বিভাগে তিনটি জেলা ও একটি সার্ভিসেস দল অংশগ্রহণ করবে। শহিদ তাজ উদ্দিন আহমেদ উডেন ফ্লোর ইনডোর স্টেডিয়ামে আজ সকাল ৯টায় মেঘনা কাবাডি ক্লাব ও নড়াইলের খেলা দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। মেয়েদের চার দলের টুর্নামেন্টের অন্য ম্যাচে খেলবে পুলিশ ও ঢাকা জেলা। উদ্বোধন করবেন কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট-২) গাজী মো. মোজাম্মেল হক। বিকালে পুরুষ বিভাগে পুলিশ ও ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বাংলাদেশ জেল ও বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস মুখোমুখি হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কাবাডি ফেডারেশনের এ আসরে পুরুষ বিভাগের দল দুই গ্রুপে খেলবে; ক গ্রুপে পুলিশ, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস এবং খ গ্রুপে নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ জেল দল রয়েছে। নারী বিভাগে লিগ পদ্ধতি শেষে শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।