বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (বিউবো) এর সদস্য প্রশাসন (অতিরিক্ত সচিব) মো. জহুরুল হক ২ ফেব্রুয়ারি পিডিবির চেয়্যারম্যান (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
মো. জহুরুল হক ১৯৬৩ সালে ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করে এমএসসি ডিগ্রি এবং ২০০০ সালে নোরাড ফেলোশিপ প্রোগ্রামের আওতায় নরওয়ে থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন।
মো. জহুরুল হক ২০১৩ সালের ৬ নভেম্বর হতে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডে কর্মরত আছেন। তিনি বিউবোর সচিব পদে আড়াই বছর সদস্য (অর্থ) পদে ছয় মাস এবং সদস্য (প্রশাসন) পদে তিন বছরের অধিক সময় দায়িত্ব পালন করেছেন। বিউবোতে যোগদানের আগে তিনি নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। -প্রেস বিজ্ঞপ্তি
