সোমবার ডা. এম এ কাদেরের সভাপতিত্বে সেন্টার ফর অ্যাডভান্ডসড স্টাডিজ ইন হোমিওপ্যাথি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়, রহমান ম্যানশন, কমলাপুর বাজার রোড ঢাকায় ক্যাশ বাংলাদেশের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বস্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ৬ ও ৭ মার্চ শুক্র ও শনিবার আইডিইবি ভবন, কাকরাইলে, ৭ম আন্তর্জাতিক হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান, শ্রীলঙ্কা, জার্মানি, আমেরিকা ও চীনের প্রখ্যাত চিকিত্সকগণ বিভিন্ন রোগের ওপরে বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করবেন। সেমিনারে বাংলাদেশের ডাক্তারদের আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছে। মোবাইল: ০১৭৩১৫০৮২৬৫, ০১৭১৫৩৩০২৮৫, ০১৭৩৩১৪১২৩৪, ০১৭১১৭৩৭৪১৫। —প্রেস বিজ্ঞপ্তি
