বিশ্বাস আব্দুল কুদ্দুস
মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) শিক্ষক ও মুক্তিযোদ্ধা বিশ্বাস আব্দুল কুদ্দুস (৯০) বার্ধক্যজনিত কারণে গত রবিবার দুপুর ১২টার সময় মদনপুরের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা, মরহুমের গ্রামের বাড়ি গোয়ালপাড়াতে বিকাল ৫টার সময় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তিনি স্ত্রী, চার পুত্র, তিন কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
