নারী ডাক্তারকে শ্লীলতাহানির অপরাধে যুবকের কারাদণ্ড

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪০

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী ডাক্তারকে শ্লীলতাহানির অপরাধে মো. আক্তার হোসেন নামের এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. শাহিদা আক্তার অভিযুক্ত আক্তার হোসেনকে এ সাজা দেন। আক্তার হোসেন দেবিদ্বার পৌর এলাকার মো. রুহুল আমিনের ছেলে। দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী ডাক্তারকে শ্লীলতাহানির অভিযোগে আক্তার হোসেন নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।