সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা গ্রামে হযরত সৈয়দ কালুশাহ্ আবদাল ফকির দরবার শরিফে ১৭০তম বার্ষিক উরস শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই উরস শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। উরস অনুষ্ঠানে হযরত সৈয়দ কালু শাহ্ মাজার শরিফের খেদমতকারী পীরজাদা সৈয়দ বাদশা আলম শাহ্, পীরজাদা সৈয়দ মোতালেফ শাহ্ (গদিনশিন) ও পীরজাদা সৈয়দ গাজী সালাউদ্দীন শাহ্ (খেদমতে) সৈয়দ কালুশাহ্ আবদাল ফকির দরবার শরীফের অনুসারী ও এলাকায় সুধীজনদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
