টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আসমত আলী খান (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার কবিরাজপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার শিশুর বাবা এ দিন রাতে রাজৈর থানায় ধর্ষণের অভিযোগ মামলাটি করেন। আসমত শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি পালপাড়া এলাকার আজিজ খানের ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে টেকেরহাট বন্দরের একটি আবাসিক এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ অখিল সরকার বলেন, ধর্ষণের অভিযোগে একটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তার চিকিত্সা দিচ্ছি এবং আলামত সংগ্রহ করা হয়েছে। রাজৈর থানার অফিসার-ইনচার্জ খোন্দকার শওকত জাহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
