সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে চারটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও চার রাউন্ড কার্তুজসহ চার ব্যক্তিকে আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার মধ্যরাতে শাহজাদপুর উপজেলার তালগাছি করতোয়া ডিগ্রি কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো : শহিদুল ইসলাম, আসাদুল, দুলাল সরকার ও জাকির হোসেন। তাদের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর ও বেলকুচিতে।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর উপজেলার তালগাছি করতোয়া ডিগ্রি কলেজ এলাকা অভিযান চালানো হয়। এ সময় চার ব্যক্তিকে চারটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও চার রাউন্ড কার্তুজসহ আটক করে ডিবি অফিসে আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
