ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রবিবার অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রধান পৃষ্ঠপোষক ১৯ পদাধিক ডিভিশন ও এরিয়া প্রধান মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন বেগম রেহেনা শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল তৌহিদুল আহমেদ। উপস্থিত ছিলেন ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল জি এম সারওয়ার, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, পৌর মেয়র শহীদুজ্জামান খান প্রমুখ।
‘ধর্মীয় সহিষ্ণুতাবিষয়ক’ কর্মশালা উদ্বোধন
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় সোমবার ‘ধর্মীয় সহিষ্ণুতাবিষয়ক’ চার দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করা হয়েছে। নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির হলরুমে এর উদ্বোধন হয়েছে। নিউজ নেটওয়ার্ক আয়োজিত এবং কানাডিয়ান হাইকমিশনের ব্যবস্থাপনায় নিউজ নেট ওয়ার্কের প্রোগ্রাম স্প্যাশালিস্ট রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মইনউল ইসলাম। বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী এবং নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সোমবার ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জালাল উদ্দিন, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন ড. সাহাব উদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
প্রসূতি মা ও নবজাতকের মধ্যে আর্থিক সহায়তা প্রদান
লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটে সোমবার প্রসূতি মা ও নবজাতকের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। লালমনিরহাট ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রসূতি মা ও নবজাতকের শীতবস্ত্র কেনার জন্য আর্থিক সহায়তা এবং হাসপাতালে স্বাভাবিকভাবে সন্তান প্রসবকারী মায়েদের মধ্যে এই শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে সদর হাসপাতাল হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।
মোহনগঞ্জ পৌর পানি শোধনাগার উদ্বোধন
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা মোহনগঞ্জ পৌর পানি শোধনাগার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন। পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক মুহাম্মদ শামছুল হক ভুঁইয়া, উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল প্রমুখ।
মাছ চাষিদের মধ্যে জাল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে সোমবার মাছ চাষিদের মধ্যে জাল ও মাছ চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্প (এন এটিপি-২) এর আওতায় সিআইজি মত্স্য চাষি সমিতির মধ্যে জালগুলো বিতরণ করা হয়। এগুলো বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন। সদর উপজেলা মত্স্য অফিসের আয়োজনে জাল ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা মত্স্য কর্মকর্তা ড. মো. আমিমুল এহেসান, সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা এলিজা খাতুন।
জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে সোমবার জলাতঙ্ক নির্মূলে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি বাস্তবায়নে ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এর আয়োজন করা হয়। আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত কুকুরের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার।
কৃষকের মধ্যে বীজ সার ও নগদ টাকা প্রদান
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত তালার ১ হাজার ১০০ কৃষকের মধ্যে সোমবার বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং পরিচর্যা বাবদ নগদ ৫০০ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। তালা উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে এসব বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার।
ইবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সোমবার ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দিনব্যাপী নানা আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন লেকচারার শাহিদা আক্তার আশা ও বনানী আফরিন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর অরুণ কুমার বসাক।
এসিডদগ্ধ সহিংসতা মোকাবিলায় মতবিনিময় সভা
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে সোমবার এসিডদগ্ধ সহিংসতা মোকাবিলায় প্রতিরোধ, সাড়া এবং সক্ষমতা তৈরিতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসিড সারভাইভারস ফাউন্ডেশনের উদ্যোগে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা ও এনডিপির বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বাগবাড়ীতে এনডিপির প্রধান কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এনডিপির পরিচালক (কর্মসূচি) শাহ আজাদ ইকবাল।
কুলিয়ারচরে মা সমাবেশ
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কুলিয়ারচরে সোমবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুলিয়ারচর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাছিমা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক। সহকারী শিক্ষক মো. নয়ন ও সালমা আল হাসানীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের, রামদী ইউপি চেয়ারম্যান মো. আলাল উদ্দিন প্রমুখ।
দেবীগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ আটক এক
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ থেকে আড়াই কেজি শুকনো গাঁজাসহ কোমর আলী (২৮ ) নামে একজনকে আটক করে পুুলিশ। সোমবার বিকালে ভাউলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। সে বোদা উপজেলার বালাপাড়া গ্রামের বাসিন্দা। দেবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ তদন্ত শাহ আলম জানান, তার বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
০
